মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী সরকারী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজে অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহাবুব আলম এর সভাপতিত্বে এবং প্রভাষক মির্জা গোলাম ফারুক হোসেন ও কাজী আমিনুল ইসলাম এর সঞ্চালনায় কলেজ প্রাঙ্গনে ১৫ই আগস্ট উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী পতাকা উত্তোলন ও র্যালী প্রদর্শনের মাধ্যমে বুধবার পালিত হয়েছে।
পরে ক্লাসরুমে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোচনা, কবিতা আবৃত্তি এবং দোয়া ও মোনাজাতের পর প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করে অনুষ্ঠান শেষ করা হয়।


