ডুমাইনে বি,এন.পি কৃষকদলের প্রস্তুতি সভা ও গন সমাবেশের লিফলেট বিতরন

ডুমাইনে বি,এন.পি কৃষকদলের প্রস্তুতি সভা ও গন সমাবেশের লিফলেট বিতরন

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ও চাল ডাল, জ্বালানী তেল, গ্যাস বিদ্যুৎ, সার, সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি সহ নানা দাবী এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বি,এন.পির গণসমাবেশ সফল করার লক্ষে শনিবার ডুমাইন ইউনিয়ন বি.এন.পি ‘র সভাপতি জিল্লুর রহমান জেলাল এর সভাপতিত্বে ডুমাইন ইউনিয়ন বি.এন,পি, সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে ডুমাইন বাজারে গনসমাবেশের এক প্রস্তুতি সভা ও লিফটের বিতরন করা হয়েছে ।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে আগামী ১২ই নভেম্বর গনসমাবেশ সফল করার উদ্যেশে গুরুত্ব পূর্ণ বক্তব্য দেন জাতীয়বাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সহ-সভাপতি এবং ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। সঙ্গে ছিলেন জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম ফুরাদ, মধুখালী উপজেলা বি.এন.পি. যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা কৃষক দলের আহবায়ক কাজী মামুন হোসেন, সহ জেলা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বি.এন.পি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আলোচনা শেষে ডুমাইন, কামারখালী, বাগাট ইউনিয়ন সহ মধুখালী উপজেলায় সাধারণ মানুষের মাঝে গন সমাবেশের লিফলেট বিতরন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।