× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

কাপ্তান বাজার (এরশাদ মার্কেট) মুরগী পট্টিতে প্রতি রাতে লক্ষ লক্ষ টাকার চাঁদাবাজি

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

প্রানতোষ তালুকদারঃ রাজধানীর ৩৮ নং ওয়ার্ডের কাপ্তান বাজার (এরশাদ মার্কেট)-এ প্রতি রাতে মুরগী পট্টিতে চাঁদাবাজি চলছে। প্রতিদিন রাতে মিনি ট্রাকে দেশের বিভিন্ন স্থান হতে মুরগী আসছে এবং দেশের বিভিন্ন স্থানে বিক্রয় হচ্ছে।

উক্ত কাপ্তান বাজার (এরশাদ মার্কেট)-এ প্রতি রাতে ১৫০/২০০ মিনি ট্রাকে করে মুরগী  আসে। উক্ত এলাকার জনগণের মুখে জানা যায় যে, প্রতিদিন মুরগীর প্রতি গাড়ী হতে ১০০০/২০০০ টাকা করে চাঁদা ৩৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি আশিকুর রহমান চৌধুরী (লাভলু) ও পলাশ অস্ত্রের ভয় দেখিয়ে নিয়ে যাচ্ছে। উক্ত মার্কেটে আশিকুর রহমান চৌধুরী (লাভলু) ও পলাশ এর নেতৃত্বে নীরব চাঁদাবাজি চলছে।

উক্ত মার্কেটে মৃত মুরগীও বেচা-কেনা হয়। ঐসব মৃত মুরগীগুলো বিভিন্ন হোটেলে সরবরাহ করা হয়। মৃত মুরগী হতেও প্রতিদিন অর্থের ভাগবাটোয়ারা হচ্ছে।

কাপ্তান বাজার এলাকার জনগণের মুখে জানা যায় যে আওয়ামী লীগের সাবেক সভাপতি আশিকুর রহমান চৌধুরী (লাভলু) ও পলাশ এর গডফাদার ঢাকা মহানগর আ’লীগের নেতা শাহে আলম মুরাদ। উক্ত শাহে আলম মুরাদ একজন দুধর্ষ সন্ত্রাসী, অস্ত্রবাজ ও সন্ত্রাসী লালন-পালন করে আসছে।

ঢাকা মহানগর আ’লীগের নেতা শাহে আলম মুরাদ এর ছত্রছায়ায় ৩৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি আশিকুর রহমান চৌধুরী (লাভলু) ও পলাশ গোটা কাপ্তান বাজার, ঠাটারী বাজার এলাকায় দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী গুন্ডাপান্ডাদের নিয়া অস্ত্রের ভয় দেখাইয়া কাপ্তান বাজার মুরগী পট্টি ও ঠাটারী বাজার এর দোকানদারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার চাঁদা আদায় করে আসছে। তাহাদের বিরুদ্ধে ভয়ে কোন দোকানদার মুখ খুলতে চায় না।

৩৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি আশিকুর রহমান চৌধুরী (লাভলু) ও পলাশ এর গডফাদার ঢাকা মহানগর আ’লীগের নেতা শাহে আলম মুরাদ এর বিরুদ্ধে শাহজাহান নামের এক ব্যবসায়ী ঢাকার ৫ম যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা (নং ৫/২০১৬) করেছেন।

ঢাকা মহানগর আ’লীগের নেতা শাহে আলম মুরাদ একজন দুধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের গডফাদার। ৩৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি আশিকুর রহমান চৌধুরী (লাভলু) ও পলাশ-দের অত্যাচারে কাপ্তান বাজার, ঠাটারী বাজার এর দোকানদারগণ অতিষ্ঠ, নিষ্পেষিত এবং সর্বশান্ত হচ্ছে।

এইসব সন্ত্রাসী-চাঁদাবাজী কর্মকান্ডের প্রতি এলাকার কাউন্সিলর ও প্রশাসন নিরব ভূমিকা পালন করাতে আওয়ামীলীগের ভাবমূর্তি ক্ষুণ্ম হচ্ছে এবং কাপ্তান বাজার ও ঠাটারী বাজারের দোকানদারগণ খুব ভীত সন্ত্রস্ত এর মধ্যে দিনাতিপাত করছে।


এ ক্যটাগরির আরো খবর..