× Banner
সর্বশেষ
জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

কানাইপুরে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ ও তরুছায়া

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে কৃষকের ধান কেটে দিলেন জেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবী সংগঠন তরুছায়ার সদস্যরা। রবিবার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে।

সারা দেশের মতো ফরিদপুরের কানাইপুরেও চলতি বোরো মৌসুমে ধান কাটার দিন মজুর সঙ্কট ও পাশাপাশি বাড়তি মজুরির চাহিদা মেটাতে বিপাকে পড়েছেন কানাইপুরের মালাঙ্গা গ্রামের দুই কৃষক টুকু মিয়া ও ফজলু শেখ। এমনি সময় ওই দুই কৃষকের ধান কাটতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন।

রবিবার সকালে ইউপি চেয়ারম্যানের সাথে যোগ দেন ফরিদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকির মো. সুজায়েত হোসেনসহ ছাত্রলীগের নেতাকর্মী ও তরুছায়ার সভাপতি খালেদ মাহমুদ সজিবসহ তরুছায়ার অন্য সদস্যরা।

ওই গ্রামের কৃষক টুকু মিয়া জানান, দিনমজুর সঙ্কট ও বাড়তি মজুরির কারণে আমি মাঠে ধান পেকে গেলেও কাটতে পারছিলাম না। শেষ পর্যন্ত আমার স্কুল পড়–য়া ছেলে অর্ককে নিয়ে ১৫ কাঠা জমির  ধান কাটা শুরু করি। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান এসে ধান কাটতে আমাদের সাথে যোগ দেন। পরে ছাত্রলীগের নেতাকর্মী ও তরুছায়ার সদস্যরা ধান কাটতে সহযোগিতা করেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ফরিদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকির মোঃ সুজায়েত হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শোভন ভাই ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভাইয়ের নির্দেশনা বাস্তবায়ন করতে আমরা আজকে কৃষকের পাকা ধান কাটতে মাঠে নেমেছি। আমি আমার ভালবাসার সংগঠনের প্রত্যেক নেতা কর্মী সহ সকল শ্রেনী পেশার মানুষের উদ্দেশ্যে উদাত্ত আহবান থাকবে, আজকে থেকে দৃঢ প্রত্যয় নিয়ে মাঠে নামুন, ফরিদপুর জেলা সহ আমাদের বাংলাদেশের অসহায় সকল কৃষক ভাইদের পাশে এসে দাঁডান।

তরুছায়ার প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব খালিদ মাহমুদ সজীব বলেন, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা না হলে সরকারের এই মহতী উদ্যোগের সুফল পাবে না কৃষক। সেটা নিশ্চিত করা আশু প্রয়োজন। এছাড়া তরুছায়ার সদস্যরা কৃষকের ধান কেটে দেওয়ার কৃষকের পাশে থেকে সহযোগিতা করে যাবে।

এ ব্যাপারে কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, আমিও কৃষকের সন্তান। তাই ওদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজে গর্বিত।


এ ক্যটাগরির আরো খবর..