× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড়

কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে রাসেল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। এ ঘটনায় মিলন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
৪ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় জেলা সদরের ৪ মাইল নামক এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল ঠাকুরগাঁও জেলা শহরের কালীবাড়ি এলাকার বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখে বন্ধুদের নিয়ে বাড়ি ফিরছিলো রাশেল। পঞ্চগড়ের ৪ মাইল এলাকায় পৌছালে তেঁতুলিয়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থানেই নিহত হয় সে। এসময় গুরুতর আহত হন মিলন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..