কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজে নেই কোন শহীদ মিনার

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজ টি ঐতিহ্যবাহী আড়পাড়া গ্রামে ১৯৯৮ সালে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম তার নিজ নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

১৯৯৯ সালে প্রতিষ্ঠানটি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রাথমিক প্রাথমিক পাঠদানের অনুমতি পায়। ২০০১ সালে প্রতিষ্ঠানটি স্বীকৃতি পায় এবং ২০০৪ সালে এম.পি.ও ভুক্ত হয়। ২০০৬ সালে প্রতিষ্ঠানটি ৯ম শ্রেণিতে পাঠদানের অনুমতি পায়।

২০১০ সালে কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজটি মাধ্যমিক হিসাবে স্বীকৃতি পায়। ২০১৩ সালে উক্ত প্রতিষ্ঠানটি একাদশ শ্রেণির পাঠদানের অনুমতি পায়। প্রতিষ্ঠানটি এস.এস.সি পরীক্ষার ফলাফলে ৫ বার উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পায়।

২০১৭ সালে এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করে। ২০১৭ সালে জুনিয়র বৃত্তি পরিক্ষার ফলাফলে কামারখালী কেন্দ্রে শ্রেষ্ঠ স্থান অধিকার করেন। কিন্ত দুঃখের বিষয় প্রতিষ্ঠানে কোন শহীদ মিনার নেই। তাই স্ব-হৃদয় ব্যক্তি, প্রতিষ্ঠানের ও সরকারের দৃষ্টি আকর্ষন করি যেন অনতি বিলম্বে অত্র প্রতিষ্ঠানে যাতে একটি শহীদ মিনার নির্মিত হয় ।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।