× Banner
সর্বশেষ
অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

কল্যাণপুরে জঙ্গি আস্তানা : তদন্ত প্রতিবেদন দাখিলে নতুন দিন ৯জুলাই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় চালানো অভিযানে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি। এ জন্য প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান  জানান, আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের  আদালতে এ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন বিচারক।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজবাড়ি’ হিসেবে পরিচিত একটি বাড়িতে রাতভর জঙ্গিবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে এক ঘণ্টার মূল অভিযানে নয় জঙ্গি নিহত ও রিগ্যান নামের একজন আহত হন।ঘটনার দুদিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহজালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

মামলায় ১০ জনকে আসামি করা হয়। এঁদের মধ্যে রিগ্যান নামের ওই ব্যক্তি কারাগারে আটক রয়েছেন।এ ছাড়া এ ঘটনায় জাহাজবাড়ির মালিকসহ ছয়জনের বিরুদ্ধে পুলিশকে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগে করা মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..