× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

কলেজ জাতীয়করণের দাবীতে মহাসড়ক অবরোধ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবীতে মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সামাবেশ ও সাংবাদিক সম্মেলন হয়েছে।

বেলা ১১ টা থেকে প্রায় দুই ঘন্টা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে শত-শত যানবাহনের জট সৃষ্টি হয়। পরে শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোমিন উদ্দিন অবরোধকারীদের দাবী যথাযথ কর্তৃপক্থকে জানানোর আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেওয়ার আহবান জানালে অবরোধকারীরা তাদের দাবী সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দিয়ে অবরোধ তুলে নেন। পরে এ বিষয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলা সদরের ৩০ বছর পুরাতন এই কলেজ বাদ দিয়ে সদর থেকে ১২ কিলোমিটার দুরে বিহারী লাল কলেজটি সরকারীকরণ করা হয়েছে। অবিলম্বে আড়পাড়া কলেজ সরকারীকরণকরা না হলে আগামীতে ক্লাস বর্জনসহ অর্নিদ্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেওয়া হবে।

বিক্ষোভে অংশ নেয়া এলাকার বাসিন্দা আবু তালেব, সফিউর রহমানসহ অনেকে দাবী করেন, সাম্প্রতিক জাতীয়করনের তালিকায় থাকা বিহারী লাল কলেজটি যুবও ক্রিড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদারের বাবা বিহারী লালের নামে প্রতিষ্ঠিত। মন্ত্রীর আপন ছোট ভাই বিবেকানন্দ শিকদার এটির অধ্যক্ষ। এটি উপজেলা সদর থেকে অনেক দুরে। সে তুলনায় আড়পাড়া কলেজটি অনেক পুরোনো ও অবস্থানগত দিক দিয়ে অনেক উপযোগী।


এ ক্যটাগরির আরো খবর..