× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

বেনাপোল প্রতিনিধি

যশোর পলিটেকনিক্যাল কলেজে ছাত্রীর লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
কলেজে ছাত্রীর লাশ

যশোরের শার্শার নাভারন থেকে এক কলেজ ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।শুক্রবার বিকাল ৩ টার দিকে নাভারন দনি  বুরুজবাগানের আকবর আলীর ছেলে আহসান হাবিবের বাসার পাশে সেপটি ট্যাংকের ভিতর থেকে ছাত্রী জেসমিন আক্তার (১৮) নামের অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
সে সাতীরা জেলার কলারোয়া থানার কাজিরহাট কাউরিয়া গ্রামের জাকির হোসেনের কন্যা। পারিবারিক  সূত্রে জানা যায়, তার কন্যা জেসমিন যশোর পলিটেকনিক কলেজের ৪র্থ বর্ষে পড়াশোনা করত। আসামী আহসান হাবীবও একই কলেজে পড়ত।সে সুবাদে তাদের দুজনের মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে উঠে।
৯/১০ দিন পূর্বে তার কন্যা নিখোঁজ হয়। নিখোঁজ বিষয়ে যশোর কোতয়ালী থানায় একটি জিডি করা হয়। অনেক খোজ খবরের পর মেয়ে জেসমিন কে শার্শার নাভারনের আসামীর বাসার পাশের ট্যাংকি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানিয় বিভিন্ন সূত্র জানায়,তাদের দুজনের মধ্য প্রেমের সম্পর্ক অবনতি ঘটলে আসামী আহসান হাবিব সূকৌশলে জেসমিনকে তার বাসায় এনে গলা কেটে হত্যা করে  ট্যাংকিতে ফেলে রাখে।
এ বিষয়ে যশোর র‌্যাব -৬  কর্তৃক আসামী আহসান হাবিবকে আটক করে তাদের হেফাজতে নিয়েছে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাশটি যশোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছেন বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..