× Banner
সর্বশেষ
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মহান সৈনিক -ডা. জুবাইদা রহমান এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার

ঝিনাইদহ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: শিক্ষার্থীদের স্থগিত ফলাফল প্রকাশ, রেজিস্টেশন বিভাগে দক্ষ জনবল নিয়োগসহ ৪ দফা দাবীতে ঝিনাইদহ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একাডেমীক ভবন ও কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণে গত শিক্ষাবর্ষ ও চলতি শিক্ষাবর্ষের ৮ জন শিক্ষার্থীর ফলাফল স্থগিত হয়েছে। এতে চরম অনিশ্চয়তার মধ্যে আছে ভূক্তভোগী শিক্ষার্থীরা। এ নিয়ে বারবার প্রতিষ্ঠান প্রধানের কাছে বলা হলেও তিনি সমাধান করার উদ্যোগ নেননি। যে কারণে তারা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশের সহযোগিতায় অধ্যক্ষ উদ্ধার হলে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মহিবুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..