× Banner
সর্বশেষ
টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্যমন্ত্রী  সবুজ প্রযুক্তিনির্ভর টেক্সটাইল শিল্পে জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর হাম রোগের সর্বশেষ প্রতিবেদন এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি

কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন আজ

admin
হালনাগাদ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭

শোভন দত্ত,কর্ণফুলী চট্টগ্রামঃ প্রথম বারের মত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন আজ রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সাবেক পটিয়া উপজেলার ৫ ইউনিয়ন শিকলবাহা, বড়উঠান, চরলক্ষ্যা, চরপাথরঘাটা ও জুলধা ইউনিয়নকে বিভক্ত করে নতুন এ উপজেলা ঘোষণা করা হয়। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামীক ফ্রন্ট ও ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে পৃথকভাবে প্রার্থী দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী, বিএনপির ধানের শীর্ষের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট এসএম ফোরকান, ইসলামিক ফ্রন্টের চেয়ার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর কবির রিজভী।

আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজী মুহাম্মদ ওসমান, ইসলামী ফ্রন্টের মওলানা মুছা, ইসলামিক ফ্রন্টের নাসির উদ্দিন। আওয়ামী লীগের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বানেজা বেগম, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী উম্মে মিরজান শামীমা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নি বেগম। ৪২টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৭ হাজার ৭৯৯ জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ৫৩ হাজার ৫৯৯, মহিলা ৫৪ হাজার ২০০। এদিকে, গতকাল শনিবার দুপুরে বিএনপির চেয়ারম্যান প্রার্থী এডভোকেট এস,এম, ফোরকান তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন ডেকে কারচুপিবিহীন, সন্ত্রাসমুক্ত, অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানান।

সংবাদ সম্মেলন চলাকালে শিকলবাহা কলেজ বাজার এলাকায় বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও বেশ কিছু পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগও করা হয়। তবে বিষয়টি অস্বীকার করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারুক চৌধুরী। নির্বাচনের গতকাল শনিবার দুপুরে নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা খন্ডখন্ড মিছিল বের করার কারণে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পটিয়া থানা ও কর্ণফুলী থানা পুলিশ যৌথভাবে মোকাবেলা করায় বড় ধরনের ঘটনা ঘটেনি।

বড় উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী বলেন, প্রথম বারের মত কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে নির্বাচনে কোন ধরনের কারচুপি করা হবে না। তাছাড়া দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দল তার দায়ভার নিবে না।

এ ব্যাপারে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নেয়ামত উল্লাহ দি নিউজকে বলেন, নির্বাচনের আগের দিন শিকলবাহা কলেজ বাজার এলাকায় নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও এলাকা উত্তপ্ত হয়ে ওঠলে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তিনি (ওসি) আশা করছেন কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হবে। ভোট চলাকালে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।


এ ক্যটাগরির আরো খবর..