× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

করোনা রোগী খুঁজবে কুকুর

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
করোনা রোগী খুঁজবে কুকুর

দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়া করোনা সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ নিয়েছে। কুকুর ব্যবহার করে করোনা রোগী খুঁজে বের করার এক প্রকল্প হাতে নিয়েছে ইউনিভার্সিটি অফ নামিবিয়া বা ইউনামের পশু চিকিৎসা বিভাগ।

ইউনিভার্সিটি অফ নামিবিয়া বা ইউনামের পশু চিকিৎসা বিভাগের বিশেষজ্ঞরা জানান, সংক্রমিত ব্যক্তিদের খুঁজে বের করতে এসব কুকুরের সাফল্যের হার ৯৫ শতাংশ।

বিগলস্ জাতের কুকুরের ঘ্রাণশক্তি অত্যন্ত শক্তিশালী। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দেহ থেকে বিশেষ এক ধরনের গন্ধ বের হয় যেটি এ জাতের কুকুর সহজেই শনাক্ত করতে পারে বলে মনে করা হয়। রোগী দেহের করোনা ভাইরাসের কারণে যে বিশেষ ধরনের রাসায়নিক পরিবর্তন হয় এরা খুব সহজেই তা চিহ্নিত করতে পারে।

ইউনিভার্সিটি অফ নামিবিয়ার রোগতত্ত্ব বিভাগের শিক্ষক কনরাড ব্রেইন জানাচ্ছেন, কুকুর দিয়ে করোনা রোগী খোঁজার প্রকল্পটি মাস দুয়েক আগে শুরু হয়েছে। এর লক্ষ্য করোনা রোগী শনাক্তে সম্পূর্ণ নতুন ধরনের উপায় খুঁজে বরে করা।

তিনি বলেন, ফিনল্যান্ড এবং ফ্রান্সের সহযোগিতায় আমরা কুকুরকে প্রশিক্ষণ দিতে শুরু করেছি। কোভিড পজিটিভ বা নেগেটিভ এই কুকুর দক্ষতার সাথে তা শনাক্ত করতে পারে বলে আমরা দেখতে পাচ্ছি। প্রশিক্ষণ শেষ হলেই আমরা বিমান ও নৌবন্দরে এই কুকুরগুলোকে আমরা মোতায়েন করার পরিকল্পনা করছি।

বিবিসি জানাচ্ছে, কুকুর দিয়ে করোনা রোগী শনাক্ত করণের কাজে মধ্য আমেরিকার দেশ কলম্বিয়া সফল হয়েছে। ফিনল্যান্ড এবং ফ্রান্সও একই লক্ষ্যে কাজ করছে। নামিবিয়ায় করোনা রোগী শনাক্ত করতে এধরনের উদ্যোগ পুরো আফ্রিকা মহাদেশের মধ্যে প্রথম।

দক্ষিণ আফ্রিকার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৬৮৫ জন এবং হামলায় মৃতের সংখ্যা হয়েছে ৮৯ জন। এবং সুস্থ হয়েছে ৩ হাজার ৬৮৬ জন।


এ ক্যটাগরির আরো খবর..