× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

করোনা রোগীকে ধর্ষণের চেষ্টা খুলনা হাসপাতালে ওয়ার্ডবয়ের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
করোনা রোগীকে ধর্ষণ

করোনা চিকিৎসাধীন গৃহবধূকে (২৬) যৌন হয়রানিসহ ধর্ষণের চেষ্টা খুলনা করোনা হাসপাতালের ওয়ার্ডবয় নজরুলের।

খুলনায় ঘটনাটি ঘটেছে শনিবার রাত ২টার দি‌কে। ভুক্তভোগী গৃহবধূ জানান, ভ‌র্তির পরদিন থে‌কে নজরুল না‌মে এক ওয়ার্ড বয় আমার কা‌ছে কার‌ণে অকার‌ণে এ‌সে উপকার কর‌তে চাই‌তো। তা‌কে গুরত্ব না দিলে তখন নানা ধর‌নের কথা বল‌তো। রাত ২টার দি‌কে ওই ওয়ার্ড বয় আমা‌কে ডা‌কে এবং শ্লীলতাহানী ক‌রে।

হাসপাতালের চিকিৎসকরা জানান, করোনা আক্রান্ত হয়ে এক গৃহবধূ গত ৬ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। গত ১৩ জুন রাতে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত ওই ওয়ার্ডবয় পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে ওই রোগীর শরীরে স্পর্শকাতর অঙ্গে হাত দিয়ে হয়রানি করে। বিষয়টি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ডবয় নজরুল সরে যায়।

খুলনা করোনা হাসপাতাল পরিচালনা করছে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার বলেন, ওই রোগীকে সোমবার ছাড়পত্র দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। রোগীর স্বজনদের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে ওই ওয়ার্ডবয়কে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে রোগী বা তার স্বজনরা লিখিত কোনো অভিযোগ দেয়নি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-৩ এর স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ বলেন, চিকিৎসাধীন করোনা আক্রান্ত ওই গৃহবধূকে যৌন হয়রানির দায়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত ওয়ার্ডবয়কে কেবল চাকরি থেকে অব্যাহতি দিলেই তার শাস্তি শেষ হবে না। সে যে অপরাধ করেছে এটা বড় ধরনের অপরাধ। নারী ও শিশু নির্যাতন আইনে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল। তাকে পুলিশে দেওয়া উচিত ছিল। মামলা যদি তার পরিবার না করে তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।


এ ক্যটাগরির আরো খবর..