× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

করোনায় আক্রান্ত ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারোও

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
করোনায় ব্রাজিলের প্রেসিডেন্ট

সারা বিশ্বে এক কোটির ওপর মানুষকে আক্রান্ত করেও থামার কোনও নাম নিচ্ছে না করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টের জেনারেল মঙ্গলবার জানালেন যে সারা বিশ্বে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণের গতি। করোনার বিশ্বজনীন পিক যে এখনও আসেনি সে কথাও বললেন তিনি। অন্যদিকে করোনা পজিটিভ ধরা পড়লেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো।

করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রেহাই পেলেন না মঙ্গলবার ব্রাজিলের একটি সরকারি ইউটিউব চ্যানেলেই প্রেসিডেন্ট বলসোনারোর কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ হওয়ার খবর জানানো হয় ৷ তবে একইসঙ্গে এটাও জানানো হয়েছে যে বলসোনারোর শারীরিক অবস্থা ততটাও খারাপ নয় ৷ তাঁর শরীরে করোনার উপসর্গ অনেকাংশেই কম ৷

এতদিন বিশেষ পাত্তা দিচ্ছিলেন না করোনাকে। এদিন নিজেই জানালেন যে তিনি করোনা পজিটিভ। তবে শারীরিক ভাবে কোনও অসুবিধা হচ্ছে না বলে জানান ব্রাজিলের রাষ্ট্রপতি। তিনি বলেন যে হেঁটে চলে ঘুরতে চান কিন্তু ডাক্তাররা মানা করায় বিরত থাকছেন।

এই করোনা কালে আদৌ সোশ্যাল ডিস্টেন্সিং মানেননি তিনি। অনেক সময়ে মাস্ক ছাড়াই ঘুরেছেন, ,সমর্থকদের সঙ্গে মিশেছেন। করোনা সংক্রমণের তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে ব্রাজিল। ১৫ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলে এখনও পর্যন্ত। মৃত ৬৫ হাজার যেটাও ব্রাজিলের পরে বিশ্বে দ্বিতীয়।

আমেরিকার থেকে টেস্টিং অনেক কম হাওয়ায় আক্রান্তের সংখ্যা আসলে অনেক বেশি বলেই বিশেষক্ষরা মনে করেন।


এ ক্যটাগরির আরো খবর..