× Banner
সর্বশেষ
শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়াতে চায় বাংলাদেশ-চীন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ

এবার করোনায় আক্রান্ত রাজ, চিন্তা গর্ভবতী স্ত্রী শুভশ্রীকে নিয়ে

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
করোনায় আক্রান্ত রাজ

কোয়েল-সহ গোটা মল্লিক পরিবারের পর করোনায় আক্রান্ত হলেন পরিচালক রাজ চক্রবর্তী। নিজেই টুইট করে নিজেই জানালেন সেকথা। তবে চিন্তা গর্ভবতী স্ত্রী শুভশ্রীকে নিয়ে চিন্তা রয়েছে।

সোমবার দুপুর ২টো নাগাদ পরিচালক টুইট করে জানান, “আমি কোভিড পজিটিভ। আমার বাবা সম্প্রতি হাসপাতালে ভরতি ছিলেন। কিন্তু দু’বারই তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। বাড়ির অন্যন্য সদস্যরাও প্রত্যেকে কোভিড টেস্ট করিয়েছেন। খুব কঠিন সময় আমাদের জন্য।”

কঠিন সময় তো বটেই! রাজের ‘পরিণীতা’ শুভশ্রী গঙ্গোপাধ্যায় মা হতে চলেছেন। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, আরবানার বাড়িতে আসছে নতুন অতিথি। আর তার মাঝেই এমন দুঃসংবাদ। প্ টলিউডের খ্যাতনামা পরিচালক রাজ চক্রবর্তীর বাড়িতে করোনার হানা। খবর প্রকাশ্যে আসা মাত্রই ঘনিষ্ঠদের চিন্তার ভাঁজ পড়েছে শুভশ্রীকে নিয়ে।

সম্প্রতি শুভশ্রীর সাধভক্ষণ অনুষ্ঠান হয়েছে। খুব ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ছাড়া কেউই উপস্থিত ছিলেন না। অভিনেত্রী মা হবেন বলে বাড়িতে বিশেষ সতর্কতাও অবলম্বন করা হচ্ছিল। বাইরে থেকে আনা জিনিসপত্র ঠিকমতো স্যানিটাইজ করা থেকে শুরু করে খাবার-দাওয়ারের উপর কড়া নিষেধাজ্ঞা মানা.. সবই। কিন্তু এতকিছু সত্ত্বেও এড়ানো গেল না করোনার হানা!

কিন্তু কীভাবে সংক্রমণ ঘটল রাজ চক্রবর্তীর। পরিচালকের বাবা ভর্তি ছিলেন হাসপাতালে, সেখান থেকে নয় তো! এমন আশঙ্কাই প্রকাশ করছেন অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..