বর্তমান করোনাময় পরিস্থিতিতে অতিরিক্ত ধূমপান যে মৃত্যুর কারণ হতে পারে সেই বিষয়ে আগাম সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
সম্প্রতি একটি টুইটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ডঃ টেড্রোস অ্যাধনম ঘেরবাইয়াসিস ( Dr Tedros Adhanom) বলেন, “বর্তমান করোনা পরিস্থিতিতে ধূমপায়ীদের মধ্যে মৃত্যুর ঝুঁকি বেশি রয়েছে। কারণ, ধূমপায়ীদের মধ্যে কোভিড -১৯ থেকে মারাত্মক কোনও রোগের সংক্রমণ এবং মৃত্যুর ঝুঁকি ৫০% বেশি থাকে।”
তিনি আরও বলেন, “কাজেই ধূমপায়ীরা এই করোনভাইরাসের কারণে মৃত্যুর ঝুঁকি হ্রাস করার পাশাপাশি ক্যান্সার, হৃদরোগ এবং শ্বাসকষ্টজনিত অসুস্থতা কমাতে তামাক জাতীয় দ্রব্য সেবন পরিত্যাগ করা উচিত।”
শুধু তাই নয়, তামাক মুক্ত পৃথিবী গড়ে তোলার চেষ্টাকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে তামাকজাত পণ্য নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষবর্ধন এবং আমেরিকার বাথ (Bath University) বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রশংসা করেছেন তিনি।
এই বিষয়ে ‘হু’ এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, “ভারতের বাজারে ই-সিগারেট এবং তামাক জাতীয় দ্রব্য বিক্রি বন্ধের জন্য ২০১৯ সালে একটি বিশেষ আইনে ব্যবস্থা নিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডঃ হর্ষবর্ধন (Health Ministe) । যা জনগণের তামাক সেবন রোধে বিশেষ ভূমিকা পালন করবে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তরফে জানানো হয়েছে যে, বিশ্বব্যাপী প্রায় ৩৯ শতাংশ পুরুষ এবং ৯ শতাংশ মহিলা তামাক সেবনকরেন এবং বর্তমানে ধূমপানের সবচেয়ে বেশি হার ইউরোপে (Europe) । সেখানে ২৬ শতাংশ মানুষই ধূমপান করেন। এই বিষয়ে সেখানকার সরকার যদি এখনই যদি কোনও পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী ২০২৫ সালে গোটা ইউরোপ মহাদেশে মাত্র ২ শতাংশ ধূমপায়ীদের সংখ্যা হ্রাস পাবে।