× Banner
সর্বশেষ
মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়েছে আটক নারী আসামি, দায়িত্বরত এসআই ও কনস্টেবল প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী

দেশে ১১১৯৩ টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত ২৬৮৬ জন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১১ জুলাই, ২০২০

দেশে  গত ২৪ ঘণ্টায় ৭৪ টি পরীক্ষাগারে ১১১৯৩ টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ১২৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩০  জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার  ৩০৫ জনে।  সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে ফেরা করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০ হাজার ৮৩৮ জনে।

আজ শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৬ লাখ ৩৯ হাজার ৬৯৫ জন। মৃতের সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ১৩৭ জন। সুস্থ্য হয়েছে ৭৩ লাখ ৭৭ হাজার ৭৮৩ জন। সারাবিশ্বে মৃত্যুর ৭ এবং সুস্থ্যতার হার ৯৩ শতাংশ।


এ ক্যটাগরির আরো খবর..