× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে সরকার সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। নিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হতে অনুরোধ করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশের জরুরি সতর্কতা গ্রহণ প্রসঙ্গে আয়োজিত এক জরুরি সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, যেহেতু চীন-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর। দেশের বহুসংখ্যক মানুষ বাণিজ্যিক ও পড়ালেখার কারণে চীনে বসবাস করছে। এই ভাইরাস যেকোনও উপায়ে দেশে চলে আসার সম্ভাবনা রয়েছে। তাই এটি প্রতিরোধে করণীয় সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার।

সভায় বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন-এর সভাপতি অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, করোনাভাইরাসে আক্রান্ত কোনও ব্যক্তির প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা নাও পড়তে পারে। তাই সাময়িক সময়ের জন্য বাংলাদেশ থেকে চীনে যাতায়াত ব্যবস্থা স্থগিত করার উদ্যোগ নেয়ার ব্যাপারে মন্ত্রীমহোদয়ের দৃষ্টি আর্কষণ করছি।

এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ২৮ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বাংলাদেশ থেকে চীনে ও চীন থেকে বাংলাদেশে সব ধরনের ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

আজকের সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..