× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ  জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার

নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত ১১ হাজার ৪৩৪ মৃত ১২

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
corona

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৩৪ জন রোগী। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৮ হাজার ৬১৬ জনে। ১২ জনের মৃত্যু হয়েছে। করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১৯২ জন। একই সময়ে  মৃত্যুর হার ১ দশমিক ৬৯ শতাংশ। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশে। করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫২ জন।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ৪ জনের মৃত্যু এবং ১০ হাজার ৮৮৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

শুক্রবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৫ জন। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ১৩৪ জনের। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন নারী ও ৭ জন পুরুষ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..