× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৯ জুলাই, ২০২১
করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। দেশে এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন।

শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছিল ১৯৯ জনের এবং শনাক্ত হয়েছিল ১১ হাজার ৬৫১ জন।

এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১১২ জনের। সে পর্যন্ত এটি ছিল দেশের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত ২৫ জুন ২৪ ঘণ্টায় ১০৮ জনের মৃত্যু হয়ে দ্বিতীয় মৃত্যুর রেকর্ড হয়। ২৭ জুন ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ১১৯ জনের, ২৮ জুন ১০৪ জন, ২৯ জুন ১১২ জন, ৩০ জুন ১১৫ জন, ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৫ জুলাই ১৬৪ জন, ৬ জুলাই ১৬৩ জন এবং ৭ জুলাই ২০১ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


এ ক্যটাগরির আরো খবর..