× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল আইসিইউতে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
অ্যাটর্নি জেনারেল আইসিইউতে

প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে নেয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল নয়টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে তাঁকে ভর্তি করা হয়।

চেম্বারের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ মিয়া জানান, গেলো ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার পদে ২০০৯ সালের ১৩ জানুয়ারী ২০০৯ দায়িত্ব পান। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। তিনি এর আগে এর আগে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে ১৫ নভেম্বর ১৯৯৮ থেকে ৪ অক্টোবর ২০০১ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

মাহবুবে আলম ১৯৪৯ সালে ১ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের লৌহজংয়ের মৌছামন্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (অনার্স) এবং পাবলিক প্রশাসনে এমএ পাস করেন। পরে আইন বিষয়ে ডিগ্রি নেন। তিনি ১৯৭৯ সালে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবিধান এবং সংসদীয় গবেষণা ইনস্টিটিউট (আইসিপিএস) থেকে সাংবিধানিক আইন এবং সংসদীয় প্রতিষ্ঠান এবং পদ্ধতিতে দুটি ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন।


এ ক্যটাগরির আরো খবর..