× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

ডেস্ক

স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেত্রী কমলাদেবী চট্টোপাধ্যায়

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
কমলাদেবী চট্টোপাধ্যায়

ভারতীয় স্বাধীনতা সংগ্রামের নেত্রী কমলাদেবী চট্টোপাধ্যায়। স্বাধীনতার পর ভারতীয় হস্তশিল্প, নাট্যকলাকে পুনরুজ্জীবিত করতে নিরলস প্রয়াস অবিস্মরণীয় একজন উল্লেখযোগ্য নেত্রী।

কমলাদেবী ৩ এপ্রিল ১৯০৩ সালে ম্যাঙ্গালোরের কন্নড়ে জন্মগ্রহণ করেন। তিনি পিতামাতার চতুর্থ এবং কনিষ্ঠ কন্যা সন্তান। তার বাবার নাম আন্নানথায়া ধারেশ্বর ও মায়ের নাম গিরিজাবা। কামালদেবী একজন ব্যতিক্রমী ছাত্রী ছিলেন এবং অল্প বয়স হতে তিনি দৃঢ়চেতা এবং সাহসী ছিলেন। তার বাবা-মা’র মহাদেব গোবিন্দ রানাডে, গোপাল কৃষ্ণ গোখলে এবং রামাবাই রানাডে এবং অ্যানি বেসন্তের মতো মহিলা নেতাসহ অনেক বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীদের সাথে বন্ধুত্ব ছিল। যা তরুণ কমলাদেবীকে স্বদেশী জাতীয়তাবাদী আন্দোলনের জন্য উৎসাহী করে তুলেছিল।

কমলাদেবী চট্টোপাধ্যায়ের ১৯১৭ সালে ১৪ বছর বয়সে বিয়ে হয়, কিন্তু বিয়ের দুই বছর পরে তিনি বিধবা হন। তারপরে চেন্নাইয়ে রানী মেরি কলেজে পড়াশোনা শুরু করেন। সেখানে সুহাসিনী চট্টোপাধ্যায়ের সাথে কমলাদেবীর পরিচয় হয়, যিনি সরোজিনী নাইডুর ছোট বোন ও ভারতের কম্যুনিস্ট পার্টির নেত্রী ছিলেন। সুহাসিনী ছিল কমলাদেবীর সহপাঠি, পরবর্তীতে তিনি কমলাদেবীকে তার প্রতিভাবান ভাই হারিন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সাথে পরিচয় করিয়ে দেন। হারিন্দ্রনাথ ছিলেন কবি-নাট্যকার-অভিনেতা। অবশেষে, যখন কমলাদেবীর বিশ বছর বয়স, তখন হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সাথে বিয়ে হয়। এর ফলে নানা সমসযার সম্মুখীন হতে হয়। পরের বছরে তাদের একমাত্র পুত্র রাম জন্মগ্রহণ করেন।

বিবাহের অল্পসময় পরে, হরিন্দ্রনাথ লন্ডন ভ্রমণে চলে যান এবং কয়েক মাস পরে কামালদেবীও তার সাথে যোগ দেন। সেখানে গিয়ে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের বেডফোর্ড কলেজে ভর্তি হন এবং পরে সমাজবিজ্ঞানে ডিপ্লোমা অর্জন করেন।

লন্ডনে থাকাকালীন কমলাদেবী ১৯২৩ সালে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন সম্পর্কে জানতে পারেন এবং তিনি অবিলম্বে দেশের সেবার জন্য প্রতিষ্ঠিত গান্ধী সংগঠন সেবা দলে যোগদান করার জন্য ভারতে ফিরে আসেন।এই দলের মাধ্যমে নারীদের স্বাধীনতা আন্দোলনে একত্রিত করেন।

১৯২৬ সালে তিনি মাদ্রাজের প্রাদেশিক বিধানসভায় অংশ নেওয়ার জন্য অনুপ্রাণিত হয়ে অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স (এআইডাব্লিউসি) এর প্রতিষ্ঠাতা মার্গারেট ই ক্যাসিন্সের সাথে সাক্ষাৎ করেন। এভাবে তিনি ভারতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রথম মহিলা নেত্রী হয়েছিলেন। যদিও তিনি কয়েকদিনের জন্য প্রচারণা চালাতে পারেছিলেন এবং তিনি ৫৫টি ভোটের পার্থক্যে হেরেছিলেন।

পরের বছর তিনি অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স (এআইডাব্লিউসি) প্রতিষ্ঠা করেন এবং তার প্রথম সংগঠনিক সচিব হন।পরবর্তী কয়েক বছরে, এআইডাব্লিউসি-এর শাখা এবং স্বেচ্ছাসেবক কর্মসূচি সহ, সম্মানিত জাতীয় সংগঠন হয়ে উঠে এবং এর মাধেমে আইনি সংস্কারের জন্য দৃঢ়ভাবে কাজ করে।

তিনি ২৯ অক্টোবর ১৯৮৮ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..