× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর

কমলনগরে নারী নির্যাতন বখাটে রিয়াজের শাস্তি চান এলাকাবাসী 

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
কমলনগরে নারী নির্যাতন

লক্ষ্মীপুরের রিয়াজ হোসেন নামের এক বখাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবি কুলসুম নামের এক নারীকে হত্যার উদ্দেশ্যে মাথায় লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও ওই বখাটে ভর্তি হতে বাধা দেয়। এতে প্রচুর রক্তক্ষরণের শিকার হন ওই নারী। ঘটনাটি ঘটেছে লক্ষীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে।

গত মঙ্গলবার ছাগলে কাঁঠালের মুচি খাওয়াকে কেন্দ্র করে রিয়াজ হোসেন একই এলাকার বাদশামিয়া সমাজের দিনমুজুর তোফায়েল আহমদ মুন্সির বাড়ীতে গিয়ে তার স্ত্রীর বিবি কুলসুমকে হত্যার উদ্দেশ্যে গাবের লাঠি দিয়ে সজোরে মাথায় আঘাত করলে মাথা ফেটে তিন ইঞ্চি গভীর হয়। তার আত্মচিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে সেখানেও বখাটে রিয়াজ ভর্তি হতে বাধা দিলে ওই নারীর প্রচুর রক্তক্ষরণ হয়। তিনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বখাটে রিয়াজ এর আগেও অবুঝ শিশুদের এক অপরকে ঠেলা দেয়াকে কেন্দ্র করে লাইজু নামের এক নারীকে বেদম মারধর করে রক্তাক্ত যখন করে। ওই নারী আদালতে মামলা করলে বখাটে রিয়াজ জেল খাটে। পরের স্থানীয়দের মাধ্যমে ওই নারীকে চাপের মুখে ফেলে জামিনে বের হয় বখাটে রিয়াজ। মামলা আদালতে এখনো চলমান।

রিয়াজের বক্তব্য জানতে চাইলে ফোনে সে চা খাওয়ার দাওয়াত দেয়। এ বিষয়ে কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন -‘অভিযোগ পেলে তদন্ত করে  অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে।’


এ ক্যটাগরির আরো খবর..