× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

মৌলভীবাজার প্রতিনিধি

কমলগঞ্জে শ্রীগীতা শিক্ষাঙ্গনের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
শিক্ষা উপকরণ বিতরণ

শ্রীগীতা শিক্ষাঙ্গন, মৌলভীবাজার এর উদ্যোগে কমলগঞ্জে অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২১ শে জানুয়ারী শনিবার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ের বিষ্ণুপুরে নির্মানাধীন শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ, মৌলভীবাজার এর উপ-পরিচালক (উপসচিব) মল্লিকা দে।
সংগঠনের উপদেষ্টা এড. বিষ্ণুপদ ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংবাদকর্মী নয়ন লাল দেবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহিম দে মধু, পূজা উদযাপন পরিষদ রাজনগর উপজেলা শাখার সভাপতি কবি অসিত দেব, সমাজকর্মী এড. প্রীতম দত্ত সজীব, ধর্মীয় সংগঠক নির্মল কান্তি সুত্রধর, শ্রীগীতা শিক্ষাঙ্গনের প্রধান সমন্বয়কারী এড. সুজন কান্তি বিশ্বাস, মা-মনি প্রাইভেট হাসপাতালের পরিচালক বিমলেন্দু মালাকার ও প্রবাসী সংগঠক শ্রীবাস মল্লিক।
অনুষ্ঠানে প্রায় শতাধিক অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ ও খাতা, কলম) বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..