× Banner
সর্বশেষ
সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ উন্নয়নকাজে অনিয়ম করলে ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করা হবে – গৃহায়ণ প্রতিমন্ত্রী সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২ দেশে হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী

কমলগঞ্জের বীরমুক্তিযোদ্ধা বিমল পাল আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার পশ্চিম কুমড়াকাপন গ্রামের যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পাল (৬৮) হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার ২৪ নভেম্বর দিবাগত রাত ১টায় সিলেটের একটি বেসরকারী হাসপাতালে  শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার দুপুর পৌনে ১২টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ও কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে প্রয়াত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের মরদেহে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শণ করেন। এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, ওয়ার্ড কাউন্সিলর মো: আনোয়ার হোসেনসহ কমলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা বিমল চন্দ্র পালের বাড়িতে এসে শেষ শ্রদ্ধা  জানান। পরে পশ্চিম কুমড়াকাপনস্থ সার্ব্বজনীন শশ্মানঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

যোদ্ধাহত মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, শ্রীগৌরবাণী পত্রিকার সম্পাদক এডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব শ্যামল,  ৮ নং ওযার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, পশ্চিম কুমড়াকাপন সার্ব্বজনীন দেবালয় পরিচালনা কমিটি, সারথী যুব সংঘ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কমলগঞ্জ উপজেলা শাখা, জাগো হিন্দু বাংলাদেশ সিলেট বিভাগীয় শাখা, পরিবর্তন চাই মৌলভীবাজার জেলা কমান্ড,  সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

বীরমুক্তিযোদ্ধা বিমল পাল, বীরমুক্তিযোদ্ধা বিমল পালের দাফন, বীরমুক্তিযোদ্ধা বিমল পালের মৃত্যু, বীরমুক্তিযোদ্ধা বিমল পালের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, বীরমুক্তিযোদ্ধা বিমল পালের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, বীরমুক্তিযোদ্ধা বিমল পালের শেষ কৃত্য, বিমল পাল, বীরমুক্তিযোদ্ধা বিমল পাল, বীরমুক্তিযোদ্ধার দাফন, বীরমুক্তিযোদ্ধার শেষ কৃত্য, বিমল পাল


এ ক্যটাগরির আরো খবর..