× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

কমবে মোবাইল ফোনের কলরেট

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক : মোবাইল ফোনের কলরেট কমানো যেতে পারে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে সরকারি দলের সদস্য দিলারা বেগমের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তারানা হালিম।

তিনি বলেন, ‘মোবাইল ফোনের কলরেটের সর্বনিম্ন অবস্থানের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।বর্তমানে সর্বনিম্ন ২৫ পয়সা থেকে সর্বোচ্চ দুই টাকা কলরেট নির্ধারণ করা আছে।’

বার্তা সংস্থা বাসস প্রতিমন্ত্রীর বরাতে আরো জানিয়েছে, প্রতিযোগিতামূলক বাজারে মোবাইল ফোন কোম্পানিগুলো নির্ধারিত এই কলরেটের মধ্যেই তাদের ব্যবসা পরিচালনা করে। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় এটি যথেষ্ট কম বলেও উল্লেখ করেন তারানা হালিম।

বর্তমানে দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ১৪ হাজার ২০৬ এবংইন্টারনেট গ্রাহক সংখ্যা সাত কোটি ৭৭ হাজার ৯৬৯ বলে জানান তারানা।

ন্যাপের সংসদ সদস্য আমিনা আহমেদের আরেক এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্য দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে ‘নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন)’ লাইসেন্স দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে ফাইবার অ্যাট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশন লিমিটেড।


এ ক্যটাগরির আরো খবর..