× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

কক্সবাজারের পাহাড় অদৃশ্য হচ্ছে, প্রশাসন নীরব

SDutta
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের ঘূর্ণিঝড় প্রতিরোধক হিসেবে খ্যাত পাহাড়গুলো এখন শুধুই স্মৃতি ৷ বিগত ৬ মাসে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোও সাবাড় করে দিয়েছে ভূমিখেকোরা। রেজুরকূল ও পিনজিরকূলের একাংশে পর থেকে লক্ষাধিক বিরাট আকৃতির বৃক্ষ সম্বলিত যেসব পাহাড়গুলো ছিল, এখন সেইগুলো অমলিন স্মৃতি।

১ ডাম্পার গাড়ি মাটি ১হাজার থেকে ১হাজার ২শ টাকা বিক্রি করে এই সংঘবদ্ধ চক্রটি। পরে বন বিভাগের সহযোগিতায় ও ভূমিখেকোরা পাহাড়ের জমিতে জোরপূর্বক বসতি স্থাপন করে। তারপর সেই জমি বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করে। এভাবে অনেকে শতকোটি টাকার মালিক বনে গেছে। ভূমিদস্যুরা কক্সবাজার সমুদ্র উপকূলীয় এলাকার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ইনানী, পিনজিরকূলসহ আশপাশের সকল পাহাড় কেটে সমতল ভূমি বানিয়ে দিয়েছে। এখন সেখানে বসবাসের উপযোগী আবাসস্থল গড়ে তুলেছে।

এলাকার ভূমিদস্যু, মাটি ব্যবসায়ীরা যারা চিহ্নিত দখলদার বা সন্ত্রাসী তারাই টাকার বিনিময়ে ইতোমধ্যে অবৈধ ভাবে শতাধিক পাহাড় কেটেছে। এই চক্রটি বন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করে, মানুষের জমিকে বসবাসযোগ্য করার জন্য পাহাড়ি বালি মাটি চুক্তিতে বিক্রি করে।

এছাড়া নদী, নালা, সরকারী জলাশয় সবই ভরাট করার জন্য তারা চুক্তি করে পাহাড়ের মাটি ব্যবহার করে এই সংঘবদ্ধ চক্রটি। প্রতিদিন প্রকাশ্যে বীরদর্পে রেজিস্ট্রেশন ও ফিটনেস বিহীন গাড়ি দিয়ে এই অবৈধ ব্যবসা করে যাচ্ছে। এসব গাড়িতে নাম্বার প্লেট না থাকার ব্যাপারে ড্রাইভারকে জিজ্ঞাসা করলে তারা জানান, এসব গাড়ি এলাকার প্রভাবশালীদের। প্রশাসনকে ম্যানেজ করেই দিনেদুপুরে এসব অবৈধ ব্যবসা করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..