× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

কুতুপালংয়ে মার্কেটে ভয়াবহ আগুন, নিহত ৩

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/The-market-is-on-fire.jpg

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পসংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের ভেতরে ঘুমন্ত অবস্থায় তিনজন নিহত এবং আহত হয়েছেন কয়েকজন। নিহতেরা সবাই দোকান কর্মচারী বলে ধারণা করা হচ্ছে। এ সময় পুড়ে গেছে বেশকিছু দোকান ও অন্যান্য স্থাপনা।

শুক্রবার (২ এপ্রিল) ভোর রাত আড়াইটায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে আগুন লাগে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ইমদাদুল হক।

আগ্নিকাণ্ডের ৩ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মার্কেটটিতে আগুন লাগে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। একপর্যায়ে ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ভস্মীভূত হয় বেশকিছু দোকানপাট ও অন্যান্য স্থাপনা। এ সময় ঘটনাস্থলে আগুন পুড়ে ৩ জন নিহত এবং আহত হয়েছে কয়েকজন। আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও অংশগ্রহণ করে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ইমদাদুল জানান, আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার ঘটনায় বেশকিছু স্থাপনা পুড়ে গেলেও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..