× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

ওয়েস্ট ইন্ডিজ শামি-যাদবের তোপে দিশেহারা

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ মোহাম্মদ শামি ও উমেশ যাদবের বোলিং তোপে অ্যান্টিগা টেস্টে। প্রথম ইনিংসে ভারতের ৫৬৬ রানের জবাবে ২৪৩ রানে গুটিয়ে যাওয়ার পর ফলোঅনে পড়েছে ক্যারিবীয়রা।

২০০৬ সালের পর এই প্রথম ঘরের মাঠে ফলোঅনে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। ১০ বছর আগেও এই ভারতের বিপক্ষেই ফলোঅনে পড়েছিল তারা।

ফলোঅনে ব্যাট করতে নেমেও শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। তৃতীয় দিন শেষ হওয়ার আগে ২১ রানেই হারিয়েছে ১ উইকেট। ইনিংস পরাজয় এড়াতে এখনো চাই ৩০২ রান।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ১ উইকেটে ৩১ রান নিয়ে শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ চা বিরতির আগেই হারিয়ে ফেলে ৭ উইকেট। অলআউট হওয়ার আগে কোনোমতে ২৪৩ রান করতে পারে তারা।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে যা একটু প্রতিরোধ গড়েছিলেন ক্রেইগ ব্রাফেট। ওপেনিংয়ে নেমে ২৯১ মিনিট উইকেটে থেকে ২১৮ বল খেলে ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেছেন তিনি।

লেট অর্ডারে ব্যাট করতে নেমে ব্রাফেটকে কিছুটা সহায়তা দিয়েছেন শেন ডরিচ। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান আসে তার ব্যাট থেকেই। এ ছাড়া অধিনায়ক জেসন হোল্ডার করেন ৩৬ রান।

ভারতের পক্ষে শামি ও যাদব- দুজনেই নিয়েছেন ৪টি করে উইকেট। এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে থাকা শামির বোলিং ফিগার ছিল এ রকম ২০-৪-৬৬-৪। আর যাদবের ১৮-৮-৪১-৪। এ ছাড়া লেগস্পিনার অমিত মিশ্র ৪৩ রানে নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত প্রথম ইনিংস : ১৬১.৫ ওভারে ৫৬৬/৮ ডিক্লে. (কোহলি ২০০, অশ্বিন ১১৩, ধাওয়ান ৮৪, মিশ্র ৫৩, ঋদ্ধিমান ৪০; ক্রেইগ ব্রাফেট ৩/৬৩, বিশু ৩/১৬৩, গ্যাব্রিয়েল ২/৬৫)।

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ৯০.২ ওভারে ২৪৩ (ক্রেইগ ব্রাফেট ৭৪, ডরিচ ৫৭*, হোল্ডার ৩৬; যাদব ৪/৪১, শামি ৪/৬৬, মিশ্র ২/৪৩) ও দ্বিতীয় ইনিংস: ১৩ ওভারে ২১/১ (ব্রাভো ১০*,  চন্দ্রিকা ৯*, ইশান্ত ১/৩)।


এ ক্যটাগরির আরো খবর..