× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

ওয়ান ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের ৭৬কোটি টাকা কেটে রাখলো বাংলাদেশ ব্যাংক

admin
হালনাগাদ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  সীমা অতিক্রম করে ঋণ বিতরণ অব্যাহত রাখায় বেসরকারি খাতের দুটি ব্যাংকের ৭৬ কোটি টাকা কেটে রাখলো বাংলাদেশ ব্যাংক। ব্যাংক দুটি হলো ওয়ান ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সংরক্ষিত অ্যাকাউন্ট থেকে এ টাকা ব্লক করা হয়েছে। ঋণের পরিমাণ নির্ধারিত সীমার মধ্যে নেমে না আসা পর্যন্ত এ টাকা ব্লক থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আমানতকারীদের স্বার্থ এবং ব্যাংকের তারল্য পর্যাপ্ত রাখার স্বার্থে সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলো সংগৃহীত আমানতের ৮০ দশমিক ৫ শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলো ৮৮ দশমিক ৫ শতাংশ পর্যন্ত ঋণ বিতরণ করতে পারে। অবশিষ্ট অর্থ নগদ জমা সংরক্ষণ (সিআরআর) এবং বিধিবদ্ধ জমা অনুপাত (এসএলআর) হিসাবে জমা রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংকে।

তবে ঋণের চাহিদা অনেক বেশি হলে এবং ব্যাংকের সার্বিক আর্থিক সূচক ভালো থাকলে সাধারণ ব্যাংক সংগৃহীত আমানতের সর্বোচ্চ ৮৫ শতাংশ এবং ইসলামী ব্যাংক সর্বোচ্চ ৯০ শতাংশ ঋণ বিতরণ করতে পারে। এই ঋণ আমানতের অনুপাত সাপ্তাহিক ভিত্তিতে পর্যবেক্ষণ করে বাংলাদেশ ব্যাংক।


এ ক্যটাগরির আরো খবর..