× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

নোয়াখালী প্রতিনিধি

ওমানে নোয়াখালীর প্রবাসী তরুণের আত্মহত্যা  

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
প্রবাসী তরুণের আত্মহত্যা

ওমানের মাস্কাটে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক প্রবাসী তরুণ আত্মহত্যা করেছে।  নিহত সফি উল্যাহ ওরফে শাকিল (২৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার কাসেম মিয়ার নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে।
গতকাল শনিবার (২০ জানুয়ারি) ভোর রাতের দিকে ওমানের মাস্টাক শহরে এ ঘটনা ঘটে।
নিহতের ভগ্নিপতি মো.আবু ছায়েদ ওরফে সালাউদ্দিন জানান, জীবিকার তাগিদে শাকিল ১১ মাস ওমানের মাস্কাট শহরে পাড়ি জমান। সেখানে সে ইলেকট্রিক,পাইপ ফিটারের কাজ করত। এর মধ্যে দেশে তার পরিবার অনেক টাকা দেনা পড়ে যায়। গত কিছু দিন যাবত এ বিষয় তার মধ্যে হতাশা কাজ করত।  কিন্ত আমাদেরকে সে বিষয়টি বুঝতে দেয় নি। শনিবার ভোর রাতের দিকে ওমানের মাস্কাট শহরে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সকালের দিকে কোম্পানীর ফোরম্যান বিষয়টি দেশে মুঠোফোনে তার পরিবারকে অবহিত করে।
বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন ফাহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,শাকিল দেশে থাকতে ছাত্রদলের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিল। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..