× Banner
সর্বশেষ
নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী উন্মুক্ত স্থানে ঈদের জামাত বন্ধ ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি

ডেস্ক

ওবামাসহ যুক্তরাষ্ট্রের ৫শ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা রাশিয়ার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২০ মে, ২০২৩
barak obama

রাশিয়া ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞার জবাবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ পাঁচশ নাগরিকের সে দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে জো বাইডেন প্রশাসন। এর প্রতিক্রিয়ায় পাঁচশ মার্কিন নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তালিকায় বারাক ওবামাও রয়েছেন।

আরো আছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল এবং শেথ মেয়ার্স। এছাড়া তালিকায় সিএনএনের উপস্থাপক ইরিন বুরনেট, উপস্থাপক ‌র‍্যাচেল ম্যাডো, কয়েকজন সিনেটর, কংগ্রেসম্যান ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। তারা রুশ ভূখন্ডে প্রবেশ করতে পারবেন না।

রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে আসছে। সর্বশেষ শুক্রবার যুক্তরাষ্ট্র শতাধিক রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে। এর পরই রাশিয়া পাঁচশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞার এ পদক্ষেপ নিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ওয়াশিংটনের অনেক আগেই জানা উচিত ছিল যে একটি শত্রুতামূলক পদক্ষেপও বিনা উত্তরে ছেড়ে দেয়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..