× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ২৩ মার্চ, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় মুজিবনগর  দিবসের বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়।

কর্মসুচীর মধ্যে সূর্যদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতি সৌধে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসুচী শুরু। সকালে আম্রকাননে গার্ড অব অনার, কুজকাওয়াজ, শেখ হাসিনা মঞ্চে দিবসের আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার হামিদুল আলম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান উল্লাহ, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার বৈদ্যনাথতলা তথা মুজিবনগর আ¤্রকাননে শপথ গ্রহণ করেন। প্রতি বছরই দিবসটি পালন করছে মেহেরপুর জেলা প্রশাসন ও মুিক্তযোদ্ধা মন্ত্রাণালয়সহ বিভিন্ন সংগঠন।


এ ক্যটাগরির আরো খবর..