× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সে পানি শোধানাগার উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স এলাকায় আগত দর্শনার্থী ও স্থানীয় মানুষের মাঝে আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে পানি শোধানাগারের উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুর একটার দিকে কমপ্লেক্স চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহম্মেদের সভাতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক প্রমুখ।

ঘন্টায় ২০ হাজার লিটার পানি শোধন করার ক্ষমতা সম্পন্ন এই প্লান্টটি এক কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মান করেছে মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর মাধ্যমে কমপ্লেক্স এলাকা ছাড়াও আশেপাশের ৯ কিলোমিটার এলাকার বাসিন্দাদের মাঝে নিরাপদ পানি সরবরাহ করা হবে বলে জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী।


এ ক্যটাগরির আরো খবর..