× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

পিআইডি

ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
খেলাফত মজলিসের আলোচনা

সংস্কার বিষয়ে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশমালা নিয়ে আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও কমিশনের সদস্য হিসেবে ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এছাড়া, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব জালাল আহমেদ এবং যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী।

এসময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, সংস্কার কমিশনগুলো গঠনের মূল উদ্দেশ্য হলো দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা এবং জনগণের অধিকার নিশ্চিত করা। তিনি আরো বলেন, কেউ যেন আর গুম বা বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার না হয় এবং কোনো ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি না হয়। তাছাড়া, আইনের শাসন প্রতিষ্ঠাসহ স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষিত করাও এ কমিশনের উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..