× Banner
সর্বশেষ
বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি র‍্যাবের ‘আয়না ঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকেরা মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩

নিউজ ডেস্ক

এ বছর হজ করতে পারবেন না শ্রীলঙ্কার মুসলিমরা

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ জুন, ২০২২
এ বছর হজ করতে পারবেন না শ্রীলঙ্কার মুসলিমরা

অর্থনৈতিক সংকটে এ বছর হজে যেতে পারবেন না শ্রীলঙ্কার মুসলিমরা। স্বাধীনতার পর প্রথমবারের মতো এমন অর্থনৈতিক সংকটের মুখোমুখি শ্রীলঙ্কা। সংকটের মুখে দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে যে, এ বছর মুসলমানরা হজে যেতে পারবেন না।

দেশটির জাতীয় হজ কমিটি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন এবং মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক দায়িত্বশীলদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন যে, এ বছর শ্রীলঙ্কার মুসলমানরা হজে যাবেন না।

হজ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ এম বলেছেন, সংকটপূর্ণ মুহূর্তে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করতে ও দেশের স্বার্থে মুসলিম কমিউনিটির দায়িত্বশীলদের পক্ষ থেকে এ বছর হজ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, দেশ বর্তমানে একটি গুরুতর সংকটের মুখোমুখি, যা অতিক্রম করতে আরো বেশি বৈদেশিক মুদ্রার প্রয়োজন। এই কঠিন সময়ে মুসলমানরা সরকারকে সমর্থন করার চেষ্টা করছে।

প্রসঙ্গত, সৌদি আরব ২০২২ সালে হজ কোটায় শ্রীলঙ্কা থেকে এক হাজার ৫৪৫ জনকে অনুমোদন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..