× Banner
সর্বশেষ
মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তার সব প্রস্তুতি নেয়া হয়েছে – র‍্যাব মহাপরিচালক রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত রয়েছে – বাণিজ্যমন্ত্রী এইচএসসির পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরে মেয়াদ উত্তীর্ণ তিন সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই রক্তাক্ত পাকিস্তান আজ ৭ ফাল্গুন শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকলের ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার -ধর্ম মন্ত্রী ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে – সমাজকল্যাণ মন্ত্রী

‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনার বিপক্ষে মর্যাদার ‘এল ক্লাসিকোতে’ ঘরের মাঠে বড় ব্যবধানে হেরেছে রিয়াল। এর পরের ম্যাচে আবারো পয়েন্ট খোয়াতে যাচ্ছিল রাফায়েল বেনিতেজের দল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে বুধবার রাতে রিয়ালকে ভড়কে দিয়েছিল ইউক্রেনের ক্লাব শাখতার দনেৎস্ক। ৭০ মিনিটের মধ্যে রিয়াল ৪-০ গোলে লিড নিলেও ৭৭, ৮৩ ও ৮৮ মিনিটে ৩টি গোল করে রিয়ালকে চিন্তায় ফেলে দিয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত ড্র কিংবা হারে পয়েন্ট খোয়াতে হয়নি লস ব্লাঙ্কোসদের। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোল, লুকা মদ্রিচ ও দানিয়েল কারভাহালের গোলে ৪-৩ গোলের ব্যবধানে জয় পেয়েছে মাদ্রিদিস্তারা। রিয়ালের চারটি গোলের দুটি নিজে করার পাশাপাশি অন্য দুটি গোলেও ছিল রোনালদোর প্রত্যক্ষ ভূমিকা। তার বাড়িয়ে দেওয়া বল থেকেই গোল করেছেন মদ্রিচ ও কারভাহাল। শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ

একই গ্রুপের ম্যাচে মালমোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই।

এ জয়ের ফলে ৫ ম্যাচ থেকে ৪টি জয় ও ১টি ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৩ জয়, ১ ড্র আর ১ হারে ১০ পয়েন্ট নিয়ে প্যাসির সেইন্ট জার্মেই রয়েছে দ্বিতীয় স্থানে।


এ ক্যটাগরির আরো খবর..