× Banner
সর্বশেষ
১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী লক্ষ্মীপুরে জমি বিরোধকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীর হামলা, ভাঙচুরের অভিযোগ কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া

এসএমই খাতে উদ্যোক্তার সংখ্যা বাড়লেও বাড়েনি ব্যবসার পরিসর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্কঃ শুধু কর্মসংস্থান সৃষ্টি নয়, পণ্য বহুমুখীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত। তবে নীতি নির্ধারকদের দূরদর্শী সিদ্ধান্তের অভাবে স্বাধীনতার পর থেকে এসএমই খাতের উদ্যোক্তার সংখ্যা বাড়লেও বাড়েনি তাদের ব্যবসার পরিসর।

এমনটা উল্লেখ করে, মেধা ভিত্তিক উদ্যোগকে যথার্থ মূল্যায়নের পরামর্শ সংশ্লিষ্টদের। তবে কয়েক বছর ধরে ব্যাংক থেকে এসএমই খাতে বাধ্যতামূলক ঋণ সরবরাহের নীতিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক।

দ্যা অ্যাপারেলের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহবুব জানান, ৫ বছর আগে তিন লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করে ব্যবসার আকার এখন ৫০ লাখ টাকা।

এমন ছোট ছোট সফলতার মধ্য দিয়েই অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে ৪৪ বছর আগের বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, দেশের মোট জিডিপিতে ৩০ শতাংশ অবদান রাখা শিল্প খাতের ৯০ শতাংশের বেশি আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে। যেখানে কাজ করছে ৭০ লাখের বেশি উদ্যোক্তা।

তবে সংশ্লিষ্টদের দাবি, এসএমইকে ‘ঝুঁকিপূর্ণ’ ভেবে যথার্থ পৃষ্ঠপোষকতা না করায় প্রত্যাশা মত উন্নতি হয়নি এ খাতের।

তবে নীতি নির্ধারকরা বলছেন, উদ্যোক্তাদের সহযোগিতা করতে মাঝে মধ্যে ছোট-বড় যেসব কার্যক্রমের আয়োজন করা হয়, অজ্ঞতার কারণেই সেখান থেকে সুবিধা নিতে পারে না বেশিরভাগ এসএমই উদ্যোক্তা।

এছাড়া লক্ষ্য পূরণে অর্থনৈতিক কার্যক্রমে সবার অংশগ্রহণকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পাল।

এসএমই শিল্পের সুরক্ষা ও প্রসারে নতুন নতুন খাত ও উদ্যোক্তার সঠিক তথ্যসহ ডাটাবেস তৈরিরও তাগিদ দিলেন এই খাতের সাথে জড়িতরা।


এ ক্যটাগরির আরো খবর..