× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

পি আই ডি

এসআই পদে নিয়োগের বিজ্ঞপ্তি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
এসআই পদে নিয়োগে

বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।

অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যুনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

বয়স

আবেদনকারীর বয়স ২০২৩ সালের ২৭ মে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থী সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তাঁরাও আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের এ লিংকে http://police.teletalk.com.bd প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ৬ মে থেকে। আবেদনের শেষ সময় ২৭ মে।


এ ক্যটাগরির আরো খবর..