× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

কূটনৈতিক প্রতিবেদক

এশিয়ান গেমসে চিনের ভিসা পেলেন না অরুণাচলের তিন ক্রীড়াবিদ, প্রতিবাদে চিন সফর বাতিল ক্রীড়ামন্ত্রীর

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
চিন সফর বাতিল ক্রীড়ামন্ত্রীর

অরুণাচল প্রদেশের তিন ক্রীড়াবিদকে ভিসা দেয়নি চিন। প্রতিবাদে সফর বাতিল করলেন ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। আগেও ওই তিন খেলোয়াড়ের ভিসা বাতিল করা হয়েছিল। এশিয়ান গেমসে খেলতে যেতে পারেননি ভারতের উশু (এক ধরনের মার্শাল আর্ট) দলের তিন মহিলা খেলোয়াড়। সেই কারণেই প্রতিবাদী অনুরাগ।

এশিয়ান গেমসে ইচ্ছাকৃত ভাবে ওই তিন খেলোয়াড়কে ভিসা দেওয়া হয়নি বলে মনে করছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “নয়াদিল্লি থেকে চরম প্রতিবাদ জানানো হচ্ছে। সেই সঙ্গে বেজিংয়ে ভারতের দূতাবাস থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। চিন ইচ্ছাকৃত ভাবে আমাদের খেলোয়াড়দের যেতে দেয়নি। এশিয়ান গেমসের নিয়ম ভেঙেছে ওরা।” অরিন্দম আরও বলেন, “অরুণাচলের কিছু খেলোয়াড়কে ইচ্ছাকৃত ভাবে ভিসা দেওয়া হয়নি। এটা চিন আগে থেকেই ঠিক করে রেখেছিল। ভারতের বাকি খেলোয়াড়দের সঙ্গে অরুণাচলের এই খেলোয়াড়দের আলাদা করে দেখার প্রতিবাদ করছি আমরা। অরুণাচল আমাদের দেশের অবিচ্ছেদ্য অংশ। দেশের স্বার্থ মাথায় রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ বারের এশিয়ান গেমস হচ্ছে চিনের হাংজু শহরে। ভারতের তিন মহিলা উশু খেলোয়াড় নেইমান ওয়াংসু, ওনিলু তেগা এবং মেপুং লামগুকে ভিসা দেয়নি চিন। ১১ জনের উশু দলের এশিয়ান গেমস খেলতে যাওয়ার কথা ছিল। সাত জন পুরুষ এবং চার জন মহিলা খেলোয়াড় ছিলেন সেই দলে। বুধবার রাতে বিমান ছিল তাদের। কিন্তু ওই তিন খেলোয়াড় তাঁদের ছাড়পত্র পাননি। দলের সঙ্গে বিমানে উঠতে না পারা ওই তিন খেলোয়াড়কে দিল্লির হস্টেলে রাখা হয়েছে। ২৪ সেপ্টেম্বর থেকে উশু প্রতিযোগিতা শুরু। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

এই বছর জুলাই মাসেও এমন সমস্যা হয়েছিল। বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসে অংশ নিতে চিনের চেংদু যাওয়ার কথা ছিল ভারতের উশু দলের। সে বারও এই তিন খেলোয়াড়ের ভিসা দেয়নি চিন। দিল্লি থেকে চিনগামী বিমানে ওঠার কথা ছিল ভারতের আট খেলোয়াড়ের। বিমানে ওঠার কয়েক মিনিট আগে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয় গোটা দলকে। সেই দলে থাকা পাঁচ খেলোয়াড়, দুই সাপোর্ট স্টাফ এবং কোচ রাঘবেন্দ্র সিংহের কেউই অরুণাচলের বাসিন্দা ছিলেন না। কিন্তু শুরুতে অরুণাচলের বাসিন্দা ওই তিন উশু খেলোয়াড়েরও যাওয়ার কথা ছিল। গত ১৬ জুলাই চিনের ভিসার জন্য আবেদন করে গোটা দল। সকলের ভিসা মঞ্জুর করা হলেও অরুণাচলের ওই তিন খেলোয়াড়ের ভিসা মঞ্জুর করেননি চিন কর্তৃপক্ষ। ওই তিন খেলোয়াড়কে পরে আবার ভিসার আবেদন করার জন্য বলে চিনের দূতাবাস। তাদের তখন স্ট্যাপলড ভিসা (স্বাভাবিক ভিসা নয়) দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..