× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

এরশাদের আত্মজীবনী বের হওয়ার আগেই আলোচনায়

admin
হালনাগাদ: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের আলোচিত-সমালোচিত রাজনীতিক। নানা কারণে বিভিন্ন সময় তিনি গণমাধ্যমে আলোচনার তুঙ্গে থেকেছেন। এবার তিনি আলোচনায় এসেছেন আত্মজীবনী লিখে। ‘আমার জীবন, আমার কর্ম’ নামে সাবেক এই স্বৈরশাসকের লেখা বইটি এখনও বাজারে আসেনি। তবে ইতোমধ্যে গণমাধ্যমে তাঁর বইটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার বইটি বাজারে আসবে বলে জানা গেছে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেসসচিব সুনীল শুভ রায় জানান, মঙ্গলবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘আমার জীবন, আমার কর্ম’ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। বইটির মোড়ক উন্মোচন করবেন সমাজবিজ্ঞানী, লেখক, সাবেক মন্ত্রী ড. মীজানূর রহমান শেলী।’

মোড়ক উন্মোচনের পর বইটি একুশের গ্রন্থমেলায় পাওয়া যাবে বলেও জানান তিনি।

ছাত্রজীবন থেকে শুরু করে চাকরি জীবন, রাষ্ট্র পরিচালনা, ব্যক্তিগত জীবনের সবগুলো খুটিনাটি বিষয় নিয়ে এরশাদ দুই বছরে বইটি লিখেছেন। জানা গেছে, বইটিতে উঠে এসেছে জিনাত মোশাররফের প্রসঙ্গটি। এছাড়াও রওশন এরশাদ, বিদিশা ও তার নিকটবর্তী অনেকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..