× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

এমপি লিটন হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ এমপি মঞ্জুরুল ইসলাম লিটন খুনের মামলায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক বলেছেন, এমপি লিটন হত্যাকাণ্ডটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এটাকে আইনশৃংখলা পরিস্থিতি অবনতি বলা যাবে না। বরং দেশে এখন যে কোন সময়ের চেয়ে আইনশৃংখলা পরিস্থিতি ভালো আছে।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর পুলিশ হলের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এসময় রংপুর রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুকসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ প্রধান বলেন, আমাদের পুলিশের সকল সংস্থা এই হত্যাকান্ডের তদন্ত করছে। এর যদি কোন অগ্রগতি হয়, আপনাদের জানানোর মতো অবস্থা হয়, তাহলে অবশ্যই আমরা আপনাদের ডেকে তা জানাবো। এখন তদন্ত চলছে। এ পর্যায়ে এর বেশি কোন কোন তথ্য দিতে পারছি না। এই হত্যাকান্ডের সাথে জড়িড় জঙ্গি, জামায়াত নাকি দলীয় কেউ তার সব বিষয়গুলো সামনে রেখে নিরপেক্ষ এবং পেশাদারিত্বের সাথে তদন্ত কার্যক্রম চালাচ্ছে আইনশৃংখলাবাহিনী।

তিনি বলেন, অতীতের আমাদের যে সাফল্য সেই আলোকে আামি আশাবাদি সময় নিলেও আমরা খুনিদের সনাক্ত করতে পারবো। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছি। আমরা সব বিষয়গুলো, যেসব তথ্য আমাদের সামনে আসছে সব আমলে নিয়েই আমরা কাজ করছি।

পরে তিনি রংপুর পুলিশ হলে ক্রাইম কনফারেন্সে অংশ নেন। এরপর বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় সন্ত্রাস বিরোধী সমাবেশের উদ্দেশে রওয়ানা দেন। সমাবেশের আগে তিনি এমপি লিটনের কবর জিয়ারত ও ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..