× Banner
সর্বশেষ
সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী হামলায় আহত গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক

সাংসদ রণজিৎ কুমার রায়ের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ জুন, ২০২০
এমপি রণজিতের সুস্থতা কামনা

করোনা আক্রান্ত মাননীয় সংসদ সদস্য-৮৮, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) বাবু রণজিৎ কুমার রায়ের আশু সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিশেষ প্রার্থনা ও কীর্তন অনুষ্ঠিত।

গত ৯ জুন, মঙ্গলবার সন্ধ্যায় যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের কুন্ডুপাড়া ও মালোপাড়া মন্দিরে বিশেষ প্রার্থনা ও কীর্তনের আয়োজন করা হয়।

কুন্ডুপাড়ার মন্দিরে প্রার্থনা পর্বের পরিচালনা করেন পুরোহিত রতন আচার্য্য। অন্যদিকে, মালোপাড়া মন্দিরে কীর্তন ও প্রার্থনা করেন মালোপাড়াবাসী।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক প্রসেনজিৎ ঠাকুর।

এক প্রশ্নের জবাবে তিনি দি নিউজকে বলেন, “বাবু রণজিৎ কুমার রায়ের কারণে বাঘারপাড়া-অভয়নগরের হিন্দুরা তথা সকল ধর্মাবলম্বীরাই নিরাপদে বসবাস করতে পারছেন। তাই, তার করোনা আক্রান্তের খবরে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে। এজন্য পর্যায়ক্রমে এলাকার সকল মন্দিরে তার সুস্থতা কামনায় প্রার্থনা করা হবে।” করোনা আক্রান্ত মাননীয় সংসদ সদস্য-৮৮, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) বাবু রণজিৎ কুমার রায়ের আশু সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিশেষ প্রার্থনা

উল্লেখ্য গত ৮ জুন সকালে করোনা সন্দেহে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষার জন্য মাননীয় সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যবৃন্দসহ ৮ জনের নমুনা পাঠানো হয়।

ঐদিন রাত ৮-৯টা নাগাদ তাকে করোনা পজিটিভ ও বাকিদের নেগেটিভ ঘোষণা করলে তাকে রাত ১২ টা নাগাদ যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি স্বাভাবিক অবস্থায় চিকিৎসাধীন আছেন।


এ ক্যটাগরির আরো খবর..