× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

এমপি নয়,জনগণের ভাই ও বন্ধু হয়ে থাকতে চাই সংসদ সদস্য প্রার্থী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
ভাই ও বন্ধু হয়ে থাকতে চাই

আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, “আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তবে আমাকে এমপি সম্বোধন করবেন না। আমি জনগণের বন্ধু হয়ে ভাই হয়ে থাকতে চাই। আপনারা সবাই আমার ভাই, তাই আমাকে ভাই বলেই ডাকবেন।”
তিনি আরও বলেন, “সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে কাজ করছে। নওগাঁ-১ আসন সহ সারাদেশে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাপাহার উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে উপজেলা সদরের জিরো পয়েন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)। এর আগে জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে এসে শেষ হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, সহ-সভাপতি আব্দুল কাহার, সহ-সভাপতি বদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (বাদল), পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, শিরন্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক আক্কাস আলী, ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা ও মহিলা দলের সভাপতি শাহানাজ পারভিন প্রমুখ।
আলোচনা সভা ও র‌্যালিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..