× Banner
সর্বশেষ
আজ শুরু বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ: কমছে একচেটিয়া মাতৃদুগ্ধ পান, উদ্বেগে বিশেষজ্ঞরা আজ বিশ্ব স্কাউট স্কার্ফ ডে: স্কাউটদের ঐক্য, নেতৃত্ব ও সেবার প্রতীক উদযাপন আজ শনিবার (১ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সেউতায় ২৪ ঘণ্টায় ৬০ হাজার অভিবাসীর ঢল, সীমান্তে প্রাণহানি অন্তত ৫৭ পশ্চিমবঙ্গে সন্দেহভাজন হামিদ মন্ডলকে গ্রেপ্তার, ভিআইপি নিরাপত্তা নিয়ে তদন্ত ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের

ডেস্ক

এবার ২ দিন ধরে পালিত হবে পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা

Dutta
হালনাগাদ: সোমবার, ১৭ জুন, ২০২৪
মাসি বাড়ি থেকে ফিরার পালা

১৯৭১ সালের পর এই দ্বিতীয় বার ৬ ও ৭ জুলাই ২ দিন ধরে পালিত হবে পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা। পরেরদিন অর্থাৎ ৮ জুলাই গুণ্ডিচা মন্দির পর্যন্ত রথ টানা হবে। ফলে পুণ্যার্থীরা দু’দিন রথ টানার সুযোগ পাবেন।’

পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৬ জুলাই পালিত হবে রথঅঙ্গনমালা বিজে। আর ৭ জুলাই পালিত হবে নবযৌবন দর্শন, নেত্র উৎসব এবং রথযাত্রা। ওইদিন কিছুটা দূরত্ব পর্যন্ত টানা হবে জগন্নাথদেব, বলরাম এবং দেবী সুভদ্রার রথ। এর পরদিন অর্থাৎ ৮ জুলাই গুণ্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে তিন ভগবানকে। এ ছাড়াও ১০৮টি পদ্ম দেওয়া জল দিয়ে স্নানযাত্রার অনুষ্ঠানের পর তিন ভগবানই জ্বরে কাবু হন বলে বিশ্বাস করেন জগন্নাথ ভক্তরা। সাধারণত ১৫ দিন পর তাঁদের জ্বর ছাড়ে কিন্তু, এ বছর সেই অনাসরা রীতিটি ১৩ দিনেই শেষ হচ্ছে।

এ প্রসঙ্গে জগন্নাথ মন্দিরের মুক্তি মণ্ডপের উচ্চপদস্থ এক সেবায়েত বলেন, অনাসরা রীতি এ বছর ১৩ দিনে হলেও তা পালিত হবে ১৫ দিন ধরেই। বামদেব সংহিতা এবং নীলাদ্রি মহোদয় রেকর্ড অনুযায়ী জগন্নাথধামে এই রীতি পালিত হয়। ২২ জুন পালিত হবে স্নান পূর্ণিমা। ৬ জুলাই ১৫ দিন পর শেষ হবে অনাসরা। এ বছর নবযৌবন দর্শন এবং রথযাত্রা একইদিনে পড়েছে।

দ্বৈতাপতি সেবায়েত বিনায়ক দশমহাপাত্র জানিয়েছেন, ৫৩ বছর পর নবযৌবন দর্শন, নেত্র উৎসব এবং রথযাত্রা একইদিনে পড়েছে। সাধারণত নবযৌবনের আগে অঙ্গনমালা রীতিতে সিংহদুয়ারের বাইরে তিন ভগবানের রথ টেনে আনা হয়। তবে এ বছর পরিস্থিতি আলাদা। সেবায়েত বলেন, ‘এ বছর নবযৌবন এবং রথযাত্রা একইদিনে পড়ায় সেবায়েতরা শৃঙ্গার সেবা, নেত্র উৎসবের সময় কম পাবেন। এবার আর নবযৌবন দর্শন হবে না।’

এর আগে ১৯৭১ সালে দু’দিন ধরে রথযাত্রা উৎসব পালিত হয়েছিল পুরীতে। ৫৩ বছর আগের সেই ক্যালেন্ডারই এবার অনুসরণ করা হচ্ছে জগন্নাথধামে। দ্বৈতাপতি সেবায়েত বিনায়ক দশমহাপাত্র বলেন, ‘৭ জুলাই দুপুর আড়াইটের সময় তিন দেবতাকে পহণ্ডির জন্য নিয়ে যাওয়া হবে। এরপর চার ঘণ্টা ধরে পালিত হবে ছেঁড়া পহরা। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে রথ টানা শুরু হবে। তবে কিছুটা পথ মাত্র।


এ ক্যটাগরির আরো খবর..