× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

ডেস্ক

এবার পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নাম দেওয়া হয়েছে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রায় অংশ নেবে বাংলাদেশে থাকা ২৮টি জনগোষ্ঠী।  জানিয়েছেন নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম শেখ।

শুক্রবার (১১ এপ্রিল) চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’, যার ছায়াতলে দেশের বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে। প্রতিফলিত হবে বর্তমানের সব শ্রেণির মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ।

তিনি বলেন, এবারের নববর্ষ উদযাপনে বাংলাদেশের সংস্কৃতিতে এক নতুন এবং অগ্রসর দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। একই ভূখণ্ডে বসবাসরত সব ভাষা ও সংস্কৃতির অশীজনেরা একসঙ্গে ঐকতান করতে যাচ্ছেন। এবারের নববর্ষ বাংলাদেশি প্রতিটি মানুষের। এবারের প্রতিপাদ্য  ‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।

কাজী আজাহারুল ইসলাম শেখ বলেন, এ বছরের আয়োজনকে ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। বাক ও সাংস্কৃতিক স্বাধীনতা এবং মননের মুক্তির বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশের প্রতিটি মানুষকে অন্ধকার কাল থেকে উত্তীর্ণ হবার বার্তা দিতে হবে।

তিনি বলেন, সংস্কৃতির লক্ষ্যই হচ্ছে মানবিক ও উদার একটি সমাজ বা রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করা। এবারের বৈশাখ হবে সবার। আমাদের ভূখণ্ডে বসবাসরত সব জাতিগোষ্ঠী এবারের বৈশাখ বরণের অংশীদারত্ব অর্জন করেছে।

তিনি আরও বলেন, পাহাড় থেকে সমতল, সবাই একসঙ্গে বর্ষবরণ উদযাপন করব। এবারের আয়োজনের মধ্য দিয়ে একপেশে সংস্কৃতি চর্চার সংকীর্ণতা থেকে বের হয়ে আমরা বাংলাদেশের সংস্কৃতির উদার ও শুদ্ধ চর্চার দিকে অগ্রসর হতে পারব বলে আশা করছি।

এবারের শোভাযাত্রায় নতুন করে যুক্ত হবে ফ্যাসিবাদের মুখাকৃতি। যার উচ্চতা হবে প্রায় ২০ ফুট। মূলত ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখাকৃতি তৈরি করা হয়েছে, যার দুপাশে শিং থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..