× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি

এনসিপির আগমন ঠেকাতে- কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের  সড়ক অবরোধ

ACP
হালনাগাদ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)নেতৃবৃন্দের গোপালগঞ্জ আগমন ঠেতাতে কোটালীপাড়ায় সড়ক অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার সকাল ১০ ঘটিকা থেকে উপজেলার অবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়।
তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়ক অবরোধ করে রেখেছে।
লাঠি সোটা নিয়ে এনসিপির আগমন ঠেকাতে সড়কে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
এ সময় গোপালগঞ্জ- পয়সারহাট – গৌরনদী সড়কটিতে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সংবাদ লেখা পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দাড়ীয়া বলেন, গোপালগঞ্জের মাটিতে কোন ক্রমেই জাতীয় নাগরিক পার্টি করতে দেওয়া হবে না। আমাদের গায়ে একবিন্দু রক্ত থাকতে তারা কোটালীপাড়ার উপর দিয়ে গোপালগঞ্জ যেতে পারবে না। আমরা পুলিশ প্রশাসনের ভাইদেরকে জানিয়েছি। আপনারা আমাদের ভাই। আপনাদের সাথে আমাদের কোন বিরোধ নেই। অবৈধ ইউনুচ সরকারের কোন এজেন্ডা যদি আপনারা বাস্তবায়ন করতে চান তাহলে আপনাদের আমরা এক বিন্দু ছাড় দিবো না।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমরা আজকের এই প্রতিরোধে বাধা দিয়েছিলাম। কিন্তু তারা পুলিশের বাধাকে উপেক্ষা করে আর সড়কটি অবরোধ করে রেখেছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স নেই আমরা তাদেরকে প্রতিরোধ করতে গেলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে।তবে তারা সড়কে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে।


এ ক্যটাগরির আরো খবর..