এক মাসের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে-পরিকল্পনামন্ত্রী

এক মাসের মধ্যে সবকিছু স্বাভাবিক হবে-পরিকল্পনামন্ত্রী

বর্তমান পরিস্থিতি উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘গত এক মাস যাবত জিনিসপত্রের দাম সামান্য বেড়েছে। তেলের দাম, চালের দাম বেড়েছে; লোডশেডিং দেখা দিয়েছে। আমরা তা স্বীকার করি। তবে আর বেশি দিন নয়, আগামী এক মাসের মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। নিত্যপণ্যের দামও কমবে, আগের মতো ২৪ ঘণ্টা বিদ্যুৎও পাওয়া যাবে।’

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে পরিকল্পনামন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ২৮৪ জনের মধ্যে নগদ টাকা করে বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমারা ইচ্ছে করে জিনিসপত্রের দাম বাড়াইনি। মোড়লদের লড়াইয়ে এ সমস্যা সৃষ্টি হয়েছে। ভয় পাবেন না। মনে সাহস রেখে শান্তিশৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে কাজ করুন। সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।