× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

এক নারী মারা গেছে ॥ নিখোজ- ১০

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার উকিলবাড়ি নামক স্থানে বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুমার নদে দু’টি ট্রলারের মুখেমুখি সংর্ঘষে এক নারী মারা গেছে। প্রায় আশি জন যাত্রী উদ্ধার হলেও এখন ১০ জন নিখোজ আছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী, আহত ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি বালুবাহী ট্রলারের সাথে যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এই ঘটনায় একই উপজেলার কলাগাছিয়া গ্রামের ভানু বালা (৬৫)  নামের এক যাত্রী মারা গেছে। এছাড়াও প্রায় ৬০ জন যাত্রী সাতরে পাড়ে উঠলেও এখনও ১০ জন নিখোজ আছে।

যাত্রীরা মাদারীপুর শহর থেকে জন্মষ্টমীর মিছিল শেষে সদর উপজেলার তরমুগরিয়ার হাইকারমার ঘাট থেকে একটি ট্রলারে শতাধিক যাত্রী নিয়ে সদর উপজেলার কলাগাছিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

ট্রলারটি উকিলবাড়ি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সাথে যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংর্ঘষে ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী ট্রলারটি নদে ডুবে যায়।

শতাধিক যাত্রীর মধ্যে প্রায় ৫০ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নারী ও শিশুসহ ১০ জন নিখোঁজ আছে।

এ সময় ৪ জনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে ভানু বালা নামের একজন নারী মারা যায়।

খবর পেয়ে মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পূজা উদ্যাপনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে যোগ দেন। এছাড়াও হাসপাতালে পরিদর্শন আহতদের দেখতে জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস,এবং ঘটনাস্থলে জেলা আওয়ামীলীগের সেক্রেটারী সহ বিভিন্ন অঙ্গসংগঠন আসেন।

মাদারীপুর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

মাদারীপুর পূজা উদ্যাপন উপ-কমিটির আহবায়ক রতন কুমার দাস বলেন, আমরা খবর শুনে সবাই ঘটনাস্থলে পৌঁছে খোঁজ-খবর নিচ্ছি। এখন পর্যন্ত নিখোঁজ কতজন তা সঠিক করে বলা যাচ্ছে না। একজন নারী মারা গেছেন বলে জানতে পেরেছি।

তবে রাজৈর থেকে পূজা দেখতে আসা এই টিমের লিডার মহারাজ বাড়ৈ জানান, সব যাত্রীই উদ্ধার হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান বলেন, শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে কতজন নিখোজ আছে তা এখনও জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..