× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী

একাদশ সংসদে চীফ হুইপ ও হুইপ যারা হলেন

admin
হালনাগাদ: বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

চিফ হুইপসহ মোট সাত জনকে হুইপ পদে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ। মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে চিফ হুইপ নিয়োগ দেয়া হয়েছে, তিনি মন্ত্রী পদমর্যাদা পাবেন। এছাড়া বাকি ছয় হুইপ পাবেন প্রতিমন্ত্রী পদ মর্যাদা। রাষ্ট্রপতি সংসদ নেতা প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তাদের নিয়োগ দেন।

আজ বুধবার সিনিয়র সচিব ড. জাফর আহমেদ এর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে, বিধি মোতাবেক চীফ হুইপ ও হুইপদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়।

এদিকে সাত জন হুইপের মাঝে দশম সংসদের তিনজন সদস্য পুনরায় নিয়োগ পেয়েছেন। তারা হলেন, শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহীম ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। নতুন মুখ হিসেবে নিয়োগ পেয়েছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস।


এ ক্যটাগরির আরো খবর..